শনিবার বিকালে ঢাকা মহানগর হাকিম গোলাম নবীর আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মুকুল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কুদ্দুস ফকির শিশুদের মা তানজিনা রহমানকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। আদালত শুনানি শেষে তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, শুক্রবার রাতে রাজধানীর উত্তর বাসাবোর ১৫৭/২ নম্বর বাসা থেকে দুই ভাই-বোনের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত দুই শিশু হলো- হুমায়রা বিনতে মাহবুব তাকিয়া (৬) ও মাশরাফি ইবনে মাহবুব আবরারের (৭)।
শিশুদের বাবা মাহবুব রহমান জানান, তিনি এশার নামাজ পড়তে গিয়েছিলেন। বাসায় ফিরে দেখেন, দরজা বাইরে থেকে বন্ধ। পরে দরজা খুলে ভেতরে প্রবেশ করে বিছানার ওপর একজনের এবং পাশের কক্ষে অন্য সন্তানের লাশ দেখতে পান। ওই সময় স্ত্রী তানজিন রহমান ঘরে ছিলেন না। নিহত দুই শিশু মাদ্রাসায় পড়াশোনা করতো।
/এআরআর/এবি/
আরও পড়ুন
উত্তর বাসাবোতে ভাই-বোনের গলাকাটা লাশ উদ্ধার
উত্তর বাসাবোয় নিহত ওই দুই শিশুর মা আটক