তাহমিদের আইনজীবী মো. মাসুদ আরিফ ভুঁইয়া হানিফ জামিনের আবেদন করেন। শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।
গত ১৩ আগস্ট ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাহমিদের ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম গোলাম নবী। এর আগে ৩ আগস্ট ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন কাউন্টার টেরোরিজমের পরিদর্শক হুমায়ুন কবীর। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নূর নাহার ইয়াসমিন আটদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
২ অগাস্ট রাত পৌনে ৯টায় বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাহমিদকে গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ্য, ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে বিদেশিসহ ২২ জনকে হত্যা করে জঙ্গিরা। এ সময় অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়। ওই ঘটনায় জড়িত সন্দেহে কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব খান পুলিশের নজরদারিতে ছিল।
/এসআইটি/এমএনএইচ/