র্যাব-২ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ আলী ও সহকারী পরিচালক এএসপি মো. শহীদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। র্যাব সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পঙ্গু হাসপাতালের সামনে থেকে রোগীদের প্রতারণা করার দায়ে দালাল চক্রের ১২ সদস্যকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত আটককৃতদের দোষী সাব্যস্ত করে দণ্ডবিধির ২৯১ ধারা মোতাবেক দালালচক্রের ১১ জনকে সাত থেকে দশ দিনের কারাদণ্ড ও অপর একজনকে তিনহাজার টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেন।
সাজাপ্রাপ্তরা দালালরা হলো, মো. ডালিম (২০), মো. আজম (২৫), মো. জহির (২৭), মো. জহুরুল হক (৪২), আমির হোসেন (২৬), মো. ইউসুফ আহমেদ (২৫), মো. সিদ্দিকী মাহমুদ (৩৬), মো. ফারুক (২৫), মো. বাবু (৩৫), মো. সোহেল চৌধুরী (২৮), মো. খলিলুর রহমান (২৮) ও আবুল হোসেন (৪৬)।
এছাড়াও পঙ্গু হাসপাতালের বিপরীতে অবস্থিত চক্ষু হাসপাতালেও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে হাসপাতাল থেকে ২৭ জন ওষুধ বিক্রয় প্রতিনিধিকে আটক করে। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন এসব বিক্রয় প্রতিনিধিদের দণ্ডবিধির ২৯১ ধারা মোতাবেক মোট ৫৪ হাজার টাকা জরিমানা, অনাদায়ে প্রত্যেককে সাতদিনের কারাদণ্ড প্রদান করেন।
/এআরআর/এমও/