এ্যানির দুর্নীতি মামলা কেন বাতিল হবে না: আদালত

আইন-আদালতঅবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বিরুদ্ধে করা মামলাটি কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন আদালত। একইসঙ্গে দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করা হয়েছে।
মামলা বাতিল চেয়ে এ্যানির করা এক আবেদনের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।
আগামী চার সপ্তাহের মধ্যে দুদক ও সরকারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা এ্যানির সম্পদের বিষয়ে ২০১৪ সালের জানুয়ারিতে অনুসন্ধান শুরু করে দুদক।
এরপর ৯ অক্টেবার সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে রমনা থানায় এ মামলা দায়ের করা হয়।
/ইউআই  /এপিএইচ/এইচকে/

পড়ুন:  খালেদার বিএনপিতে উপেক্ষিত জিয়ার আদর্শ