বৃহস্পতিবার ধানমণ্ডির সেফহোম ইনভেস্টিগেশন অফিসের এক সংবাদ সম্মেলনে এ বিষয়ক তদন্ত প্রতিবেদন সম্পর্কে বাংলা ট্রিবিউনকে জানান প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান।
অভিযুক্তরা হলো হেদায়েত উল্লাহ ওরফে আঞ্জু বিএসসি (৮০), এনায়েত উল্লাহ ওরফে মঞ্জু (৭০) ও সোহরাব ফকির ওরফে ছোরাপ আলী (৮০)।এদের মধ্যে হেদায়েতুল্লাহ ও এনায়েতুল্লাহ দুই ভাই।
এদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ ও দেশত্যাগে বাধ্য করাসহ মানবতাবিরোধী অপরাধের ৬টি অভিযোগ আনা হয়েছে।
এর আগে, ২০১৫ সালের ১৫ মে এদের বিরুদ্ধে আনা অভিযেোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হয়। তদন্তের ভিত্তিতে জানা যায়, তিন ব্যক্তির অপরাধ সংগঠনের এলাকা মূলত নেত্রকোনার আটপাড়া ও মদন থানা।
এটি ৪২তম তদন্ত প্রতিবেদন। এদের মধ্যে অভিযুক্ত রাজাকার সোহরাব আলী আটক। বাকিরা দুইজন- অভিযুক্ত শান্তি কমিটির সদস্য ও রাজাকার হেদায়েত উল্লাহ এবং তার সহোদর ভাই, অভিযুক্ত রাজাকার এনায়েত উল্লাহ পলাতক রয়েছে।
/ইউআই/এইচকে/