আজিমপুরের জঙ্গি আস্তানায় অভিযান চালোনোর সময় জঙ্গিদের ছোঁড়া বিস্ফোরক ও ছুরিকাঘাতে ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে আজিমপুর এলাকার বিজিবি ১ নম্বর গেট সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রমনা জোনের গোয়েন্দা পুলিশের সদস্য লাভলু জানান, আমাকে জঙ্গিরা ধারালো ছুরি দিয়ে পেটে আঘাত করে।
প্রসঙ্গত, আজিমপুরের জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে দুই সহযোগীসহ শারমিন (২৫) নামে এক জঙ্গিকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে পুলিশ। অভিযানে এক জঙ্গি নিহত হয়েছেন। কাউন্টার টেররিজম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ছানোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।
/এমও/