এ প্রসঙ্গে জয়দেব পুর থানার এসআই আজিজুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুক্রবার সোয়া দশটার দিকে গোপন সূত্রে খবর পেয়ে রাজধানীর বাড্ডার সাঁতারকুল এলাকার জিএম বাড়ির এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। সেখানে তিনি আত্মগোপনে ছিলেন। তাকে জয়দেবপুর থানায় আনা হয়েছে।’
বাড্ডা থানার এসআই ফারুক আলম বলেন, ‘জয়দেবপুর থানার পুলিশের অনুরোধে আমাদের সহযোগিতায় ফরিদা আক্তার মনিকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারের পর জয়দেবপুর থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।’
উল্লেখ্য, প্রায় এক বছর আগে গাজীপুরে ওমর ফারুক-ফরিদা আক্তার মনি ওরপে মনি বেগম দম্পতির বাসায় গৃহকর্মীর কাজ নেয় জান্নাতুল ফেরদৌস। এসময়ের মধ্যে তাকে নির্যাতন করেন তারা। এঘটনায় বৃহস্পতিবার ওই দম্পতির বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হলে ওই দিন রাতেই গৃহকর্তা ওমর ফারুকসহ দু’জনকে গ্রেফতার করা হয়। শিশুটিকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেইউ/এমএনএইচ/