ভিটামিন মনে করে চাচার ইয়াবা খেয়ে হাসপাতালে ৫ বছরের শিশু





পাঁচ-বছরের-শিশু-শাফিনভিটামিন মনে করে ঘরে রাখা চাচার ইয়াবা টেবলেট খেয়ে ঢাকা মেডিক্যাল হাসাপাতালে ভর্তি মো. শাফিন নামে পাঁচ বছরের শিশু। বুধবার বিকাল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
শাফিন সাভারের আমিন বাজারের মো. ইসমাইল হোসেনের ছেলে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শাফিনের বাবা ইসমাইল হোসেন জানান, শাফিনের চাচা ইয়াসিন ঘরের ভেতর দুই পিস ইয়াবা রেখে বাইরে যায়। পরে তার ছেলে ইয়াবা টেবলেটকে ভিটামিন মনে করে খেয়ে ফেলে। এর এক ঘণ্টা পর সে অসুস্থবোধ করলে প্রথমে তাকে স্থানীয় ফার্মেসিতে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে ঢাকা মেডিক্যালের শিশু বিভাগে ভর্তি করা হয়।
/এআইবি/এআর/