বৃহস্পতিবার সকালে উড়ালসড়কের টোল প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।
ওয়ারী থানার এসআই মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গুলিস্তানে মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে নামার সময় মেঘলা পরিবহন ও শ্রাবণ পরিবহন নামে দুটি বাস ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বাসের ধাক্কা লেগে মেঘলা পরিবহনের গাড়ির হেলপার নজরুলসহ দুই যাত্রী আহত হন।পরে বেলা পৌনে ১১টার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নজরুলকে মৃত ঘোষণা করেন। আহত দু’জন হাসপাতালে ভর্তি রয়েছে।
/এআইবি/এআর/