বাড্ডা থেকে অনুমোদনহীন টিভি চ্যানেলের সরঞ্জামসহ আটক ৪

আটক

রাজধানীর বাড্ডা এলাকা থেকে অনুমোদনহীন দুটি টিভি চ্যানেলের সরঞ্জাম ও বিপুল পরিমরাণ পাইরেটেড সিডিসহ চারজনকে আটক করেছে র‌্যাব। শনিবার সকালে উত্তর বাড্ডার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অনুমোদন ছাড়াই এইচ বাংলা ও নেহা চ্যানেল দীর্ঘদিন ধরে সম্প্রচার কার্যক্রম করে আসছিল। তারা সিডি পাইরেসির সঙ্গেও যুক্ত। এসব পাইরেটেড সিডি তারা চ্যানেলের মাধ্যমে দেখাত। এই চক্রের চারজনকে গ্রেফতার করা হয়েছে।
তাদের বিরুদ্ধ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।


/এআরআর/এসটি/