শাহবাগ থানার এসআই আশরাফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রমনা পার্কের পাশের রাস্তায় রাত ১টার দিকে হাবিবকে দুর্বৃত্তরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় সে আহতাবস্থায় রাস্তায় পড়ে থাকে।
পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসে পুলিশ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাবিবের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এবিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।
/জেইউ/এনএস/