রবিবার আদালতে সোহেলকে হাজির করে সাতদিনের রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার এসআই শাহ আলম। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
শাহবাগ থানার (ওসি) আবু বকর সিদ্দিক বাংলা ট্রিবিউনকে জানান, রিমান্ড শেষে সোহেলকে আগামী মঙ্গলবার (১৮ অক্টোবর) আবার আদালতে হাজির করা হবে।
উল্লেখ্য, শনিবার সকালে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ফটকে ‘মানব সেবা’ নামে একটি অ্যাম্বুলেন্সের চাপায় চারজন নিহত হয়। আহত হয় অন্তত ছয়জন।
/আরজে/এআরএল/