আনসার হত্যা মামলা: শিহাবের ফের ৪ দিনের রিমান্ড

আনসার হত্যা মামলার আসামি শিহাববিমানবন্দরে আনসার হত্যা মামলার আসামি শিহাবকে জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

শনিবার (১৯ নভেম্বর) ঢাকা মহানগর হাকিম মো. সারাফুজ্জামান আনসারী সাত দিনের রিমান্ড আরেবদনের বিপরীতে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন ঢাকা মহানগর হাকিম আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা লিয়াকত আলী।

৬ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মো. শিহাব  বিমানবন্দরের তিন নম্বর গেট দিয়ে প্রবেশ করার চেষ্টা করে। এয়ারপোর্টের ক্লিনারদের মতো হলুদ টি শার্ট পরা থাকলেও তার কাছে ডিউটি পাস ছিল না। এজন্য গেটে থাকা নিরাপত্তাকর্মীরা তাকে বাধা দেয়। তখন সে আনসার সদস্যকে ছুরিকাঘাত করে ভেতরে প্রবেশ করে। এ ঘটনায় তিন জন আহত হন।

ঘটনার পর ৩নং আনসার ক্যাম্পের প্লাটুন কমান্ডার মো. আশরাফুল আলম বাদী হয়ে শিহাবসহ আরও কয়েকজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করেন।

এরপর রবিবার (১৩ নভেম্বর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসার হত্যা মামলার আসামি মো. শিহাবের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন মহানগর হাকিম আদালত।

/এসআইটি/এইচকে/