রাজধানীর পূর্ব আশকোনার ৫০ নম্বর বাসার নিচতলায় জঙ্গি আস্তানার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার রাত সোয়া ১১টায় দক্ষিণখান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করা হয়।
তিনি জানান, ২৫ ডিসেম্বর রবিবার রাতে মামলাটি দায়ের করা হয়েছে, মামলার নম্বর ২৬। এতে জেবুন্নাহার ইসলাম ওরফে শিলা, তৃষামণি ওরফে উম্মে আয়েশা, শাকিরা ওরফে তাহিরা, সামিনা ওরফে আফিফা, আফিফ কাদেরী ওরফে আদরসহ অজ্ঞাত ৩ জনকে আসামি করা হয়েছে।
প্রসঙ্গত, আশকোনার জঙ্গি আস্তানায় শুক্রবার দিবাগত রাত ১২টার পরপরই চারদিক থেকে ঘিরে ফেলে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সদস্যরা। অভিযানে দু’জন জঙ্গি নিহত, একজন আহত ও চারজন আত্মসমর্পণ করে।
- ৪ মাসের শিশুসহ স্ত্রীকে ‘আত্মঘাতী হামলা’র নির্দেশ দিয়েছিল মুসা!
- জঙ্গি আস্তানা থেকে সন্তানসহ দুই নারীর আত্মসমর্পণের এক্সক্লুসিভ ভিডিও
/এনএল/এআরআর/এমও/