যাত্রাবাড়ীতে শিশুকে যৌন নিপীড়ন, আটক ১

আটকযাত্রাবাড়ীর উত্তর কাজলায় সাত বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে নাজিম উদ্দিন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়। নিপীড়িত শিশুকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।
নিপীড়নের শিকার হওয়া শিশুর এক আত্মীয় জানান, শনিবার সকাল ৯টার দিকে বাড়ির পাশে খেলছিল শিশুটি। এসময় প্রতিবেশি নাজিম শিশুটিকে পাশের একটি খালি কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা নাজিমকে ধরে পুলিশে সোপর্দ করে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘যৌন নিপীড়নের ঘটনায় একজন আটক রয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।’


/আরজে/এআইবি/এমও/