আদনান হত্যায় রিমান্ড শেষে একজনকে কারাগারে প্রেরণ

সন্ত্রাসীদের হাতে নিহত আদনান কবিরউত্তরায় স্কুলছাত্র আদনান কবীর হত্যায় ঘটনায় সাদাফ জাকির ও মো. নাসির আলম (ডন) নামের দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের একজন নাসিরকে রিমান্ড শেষে কারাগারের প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম নূরনবী এ আদেশ দেন।
এর আগে, গত ৭ জানুয়ারি দুই আসামিকে আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন উত্তরা পশ্চিম থানার উপ পরিদর্শক (এসআই) মো. শাহীন। আদালত নাসিরকে একদিনের রিমান্ড ও সাদাফকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। একইসঙ্গে সাদাফকে চার কার্যদিবসের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদ করতেও বলা হয়।
একদিনে রিমান্ড শেষে সোমবার নাসির ওরফে ডনকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা শাহীন। রিমান্ড ফেরত প্রতিবেদনে উল্লেখ করা হয়, জিজ্ঞাসাবাদ তার কাছ থেকে মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এছাড়া, আসামি পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলে আদালত তা খারিজ করে দেয়।
উল্লেখ্য, শুক্রবার উত্তরায় খুন হন স্কুলছাত্র আদনান কবীর। এ ঘটনায় আদনানের বাবা কবীর হোসেন বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় নয়জনকে আসামি করা হয়। এদের মধ্যে শনিবার সকালে সাদাফ জাকির ও নাসির মো. আলমকে (ডন) উত্তরা ৭ নম্বর সেক্টরের ব্রিজ থেকে তাদের গ্রেফতার করা হয়।

/আরজে/এমও/