গ্রেফতারকৃত জঙ্গিদের একজনের নাম আশফাক-ই-আজম ওরফে আপেল। সে সারোয়ার-তামিম জঙ্গি গোষ্ঠীর আইটি (তথ্যপ্রযুক্তি) শাখার প্রধান ছিল বলে ধারণা করছে র্যাব।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ীর দনিয়া এ কে হাইস্কুল মাঠের পাশের একটি বাড়িতে বুধবার (১ ফেব্রুয়ারি) ভোরে অভিযান চালায় র্যাব। অভিযানে গ্রেফতার করা হয় চার জঙ্গিকে।
কমান্ডার মুফতি মাহমুদ খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গ্রেফতারকৃত চার জঙ্গির মধ্যে একজন আশফাক-ই-আজম ওরফে আপেল। সে একজন প্রকৌশলী। সে সারোয়ার-তামিম গ্রুপের আইটি শাখার প্রধান ছিল বলে ধারণা করছি আমরা।’
গ্রেফতারকৃত চার জঙ্গিকে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান মুফতি মাহমুদ। তিনি জানান, অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে ওই বাড়ি থেকে। অভিযানের বিস্তারিত পরে জানানো হবে জানিয়েছেন র্যাবের কমান্ডার।
/এনএল/টিআর/এএ/