প্রভাব খাটিয়ে প্লট বরাদ্দ দেওয়া ও নেওয়ার মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী ও আম্বার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শওকত আজিজ রাসেলকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ঢাকা মহানগর হাকিম আদালত। বৃহস্পতিবার দুদকের করা রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।
অপরদিকে, আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান আসামিদের জামিন আবেদন করেন। আদালত সে আবেদনও খারিজ করে দেন।
প্রসঙ্গত, প্রভাব খাটিয়ে প্লট বরাদ্দ দেওয়া ও নেওয়ার মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী ও আম্বার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শওকত আজিজ রাসেলকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দিবাগত রাত ২টার দিকে তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। শওকত আজিজ রাসেল পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এবং বিএনপির সাবেক সংসদ সদস্য এ হাশেমের ছেলে।
আরও পড়ুন: প্লট বরাদ্দে দুর্নীতি: রাজউকের সাবেক চেয়ারম্যান ও আম্বার গ্রুপের এমডি গ্রেফতার
/আরজে/এমও/এপিএইচ/