মতিঝিলে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২

রাজধানীর কমলাপুরের জসিম উদ্দিন রোড এলাকা থেকে বিদেশি অস্ত্র ও গুলিসহ ২ জনকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, নাহিদুল ইসলাম (৩০) ও নাজমুল হোসেন নোমান (২৯)।

বিদেশি পিস্তল ও গুলি উদ্ধারঢাকা মহানগর পুলিশের জনসংযোগ শাখার অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ ইউসুফ আলী জানান, গোপন সংবাদ পেয়ে মতিঝিল থানা পুলিশ কমলাপুরের জসিম উদ্দিন রোড এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে নাহিদ ও নাজমুলকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ৩৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে, বলেও জানান তিনি।

/জেইউ/এমও/