ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে পূর্ব রামপুরার নিজ বাসার ৪ তলার ছাদ থেকে লাফিয়ে পড়েন গৃহবধূ রাবিয়া সুলতানা (৩২)। গুরুতর অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামপুরা থানা পুলিশের উপ-পরিদর্শক আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে নিয়ে যায়।
নিহতের ছেলে ইয়াসিন আরাফাত জানান, তার মা মানসিক ভারসাম্যহীন ছিলেন।
অপরদিকে, বিকাল ৪টার দিকে রাজধানীর কামরাঙ্গীর চরের মধ্য রসুলপুর বিদ্যুৎ অফিসের গলি দিয়ে হেঁটে যাচ্ছিলো আশরাফ উলুম হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী মো. শামীম (১০)। এসময় একটি ৬ তলা বাসার ছাদের দেয়ালের কিছু অংশ ভেঙে ওই শিক্ষার্থীর মাথায় পড়ে।
পরে ঘটনাস্থল থেকে তার স্বজনরা গুরুতর আহত অবস্থতায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’
শিশুটি চাঁদপুর জেলার রঘুনাথপুর উপজেলার মো. আমির শেখের ছেলে। দুই ভাইয়ের মধ্যে সে ছিল বড়।
/এআইবি/এমও/