শিশুর বাবা আব্দুল মতিন জানান, শুক্রবার বেলা ১২টার দিকে বাসার সামনে খেলার সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় গুরতর আহত হয় শরিফ। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টায় তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
/এআইবি/এমও/