পটুয়াখালীর ৫ রাজাকারের বিচার শুরু

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালমানবতাবিরোধী অপরাধ মামলায় পটুয়াখালীর পাঁচ রাজাকারের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। একাত্তরে পটুয়াখালীতে ধর্ষণ, হত্যা ও গণহত্যার অভিযোগ গঠন হয়েছে। বুধবার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

আসামিরা হলেন ইসহাক, আব্দুল গণি হাওলাদার, আব্দুল আওয়াল ওরফে মৌলবী আওয়াল, আব্দুস সাত্তার প্যাদা ও সুলাইমান মৃধা। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম ও রেজিয়া সুলতানা চমন, আসামিপক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান।

২০১৬ সালের ১৩ অক্টোবর একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে মানবতাবিরোধী অপরাধে জড়িত হওয়ার অভিযোগ এনে এই পাঁচজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এর আগে ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল পটুয়াখালীর এই পাঁচ রাজাকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর সবাইকে গ্রেফতার করা হয়।

 /ইউআই/এমএনএইচ/