এরআগে গত বুধবার (৮ মার্চ) রাত ১১টার দিকে গাজীপুর এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়।
গত ৬ জানুয়ারি সন্ধ্যায় উত্তরায় খুন হয় স্কুলছাত্র আদনান কবীর। পুলিশ ঘটনার পর জানতে পারে উত্তরায় ‘পশ্চিমা গ্যাং সংস্কৃতি’ ও আধিপত্য বিস্তারকে ঘিরেই এই হত্যাকাণ্ড ঘটে।
এ ঘটনায় আদনানের বাবা কবীর হোসেন বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০/১২ জন তরুণ ও কিশোরকে আসামি করা হয়। ঘটনার পর পুলিশ ও র্যাব অভিযান চালিয়ে সাতজন করে মোট ১৪ জনকে গ্রেফতার করে। এই মামলায় মোট ২১ জনকে গ্রেফতার করা হলো।
/এআরআর/এমএনএইচ/