শিক্ষসচিব, ঢাকা শিক্ষা বোর্ডের সচিব, ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, ডিসি ঢাকা, ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটি চেয়ারম্যান, চেয়ারম্যান এডহক কমিটি উইলস লিটল ফ্লাওয়ার স্কুল, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটি চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিট দায়েরকারী আইনজীবী ইউনুস আলী আকন্দ আদেশের পর সাংবাদিকদের বলেন, ‘এডহক কমিটির মাধ্যমে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কমিটি যে বর্ধিত বেতনের সিদ্ধান্ত নিয়েছে, সেটি স্থগিতের পাশাপাশি প্রাথমিক শুনানি নিয়ে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকার প্রবিধিমালা ২০০৯ এর ৩৯ ধারা কেন অবৈধ ঘোষণা হবে না, সেই রুল জারি করেছেন আদালত।’
/এমটি/ইউআই/ এমএনএইচ/