পরিবার সূত্রে জানা যায়, খিলগাঁও থানার ২৩৭/১ মেরাদিয়ার ভুঁইয়াপাড়া এলাকার সাদ্দাম হোসেন হিমেলের স্ত্রী শারমিন আক্তার বৃহস্পতিবার বিকালে পারিবারিক কলহের জের ধরে বাসার ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। এসময় কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে খিলগাঁও থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
/এমও/