৬ ঘণ্টার মধ্যে চিকিৎসকদের ধর্মঘট তুলে নেওয়ার নির্দেশ হাইকোর্টের

হাইকোর্টধানমণ্ডিতে অবস্থিত বাংলাদেশ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শিক্ষকদের ডাকা ধর্মঘট ছয় ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি রেজা-উল হক ও বিচারপতি মাহমুদ উল্লাহর বেঞ্চ মঙ্গলবার (২১ মার্চ) এ আদেশ দেন।

এর আগে সোমবার (২০ মার্চ) এবিষয়ে নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট আবেদন করেন বাংলাদেশ সেডিবেল অ্যাসোসিয়েশন অ্যান্ড রিসার্চের সচিব প্রফেসর নিয়াজ আহমেদ চৌধুরী। রিটের শুনানিতে অংশ নেন সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। তিনি আদেশের পর সাংবাদিকদের বলেন, ‘আমরা ২৪ ঘণ্টার মধ্যে ধর্মঘট প্রত্যাহার চেয়ে আবেদন করেছিলাম। আদালতের আদেশে এখন থেকে আগামী ৬ ঘণ্টার মধ্যে এই ধর্মঘট প্রত্যাহার করতে হবে।’  

সোমবারের রিট আবেদনে প্রতিষ্ঠানের অধ্যক্ষ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদেরকে বিবাদী করা হয়।

/এমটি/ইউআই/এফএস/

আরও পড়ুন- 

শেখ হাসিনার ত্রিমুখী কূটনীতি
বেসরকারিভাবে ২ লাখ ইন্টারনেট কানেক্টিভিটি তৈরির উদ্যোগ