অবৈধ পুকুর খনন বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ

 

আইন-আদালতরাজশাহীর বাগমারা এলাকায় অবৈধ পুকুর খনন বন্ধ নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি নায়মা হায়দার ও বিচারপতি আবু তাহের মো সাইফুর রহমানের ডিভিশন বেঞ্চ এ নির্দেশ দেন।

এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জালাল উদ্দিন বাগমারা উপজেলার অবৈধ পুকুর খনন বন্ধে ভূমি মন্ত্রণালয়ের সচিব, রাজশাহীর জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, রাজশাহী পুলিশ সুপারকে আইনি নোটিশ পাঠান। তারা কোনও কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় রবিবার তিনি একটি রিট দায়ের করেন। রিটে বলা হয়, ভূমি ব্যবহার নীতিমালা লঙ্ঘন করে স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তায় আবাদি উর্বর কৃষি জমি নষ্ট করে শত শত হেক্টর জমিতে পুকুর খনন করা হচ্ছে। এর মাধ্যমে জমির শ্রেণি পরিবর্তন করায় কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে।

 /এমটি/ইউআই/এমএনএইচ/