বিচারপতি আশীষ রঞ্জন দাস ও বিচারপতি আশফাকুল ইসলাম শুনানি নিয়ে এ আদেশ দেন। ভূমি মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, মৎস্য ও পশু মন্ত্রণালয়ের সচিব, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, আভ্যন্তরীণ নৌ পরিবহন চেয়ারম্যানসহ ১৪ জনকে আগামী তিন মাসের রুলের জবাব দিতে বলা হয়েছে।
বেলা’র আইনজীবী সাঈদ আহমেদ কবীর জানান, গত ২০১৫ সালের ৪মে বেলার এক আবেদনের পরিপ্রেক্ষিতে ভোলা খাল অবৈধভাবে দখলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। বিচারপতি মিজবাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি জহুরুল হকের বেঞ্চ সে আদেশ দেন। আদেশে পরিবেশ দূষণমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। সেই আদেশ না মানার কারণে গত ২০ মার্চ আদালত অবমাননার আবেদন করে বেলা।
/এমটি/ইউআই/এমও/