সাইবার অপরাধ মামলায় আরাফাত সানির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

আরাফাত সানিমোহাম্মদপুর থানায় দায়ের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। বৃস্পতিবার (৬ এপ্রিল) এই মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মোহাম্মদ ইয়াহিয়া ঢাকার মহানগর হাকিম এসএম মাসুদ জামানের আদালতে আরফাত সানির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

আদালাতের সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক মো. নিজামউদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, রাজধানীর মোহাম্মদপুর থানায় এক তরুণীর দায়ের করা জিডিকে গত ৫ জানুয়ারি তথ্য প্রযুক্তি আইনের মামলা হিসেবে গ্রহণ করে পুলিশ। এরপর ২২ জানুয়ারি আরাফাত সানিকে তার আমিনবাজার এলাকার বাসা থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে সানির বিরুদ্ধে যৌতুক চেয়ে মারধরের অভিযোগে আরও একটি মামলা করেন ওই তরুণী। তবে ক্রিকেটার আরাফাত সানি বরাবরই বিয়ে ও ওই তরুণীর সঙ্গে ঘনিষ্ঠতার কথা অস্বীকার করে আসছেন।
/এসআইটি/আর/