ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার রাতে যাত্রাবাড়ী থেকে মাওলানা মো. মাকসুদুর রহমান ওরফে আবদুল্লাহ নামের আনসারুল্লাহ বাংলা টিমের ওই নেতাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া মাওলানা মো. মাকসুদুর রহমান ওরফে আবদুল্লাহ সংগঠনের শরিয়া বোর্ডের সদস্য।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ কমিশনার মাসুদুর রহমান জানান, আনসারুল্লাহ বাংলা টিমের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
/এনএল/এমও/