এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে শিক্ষার্থী কারাগারে

কারাগারচলতি এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে রুবেল মিয়া নামে এক শিক্ষার্থী গ্রেফতার হয়েছে। শনিবার এইচএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রের দিন ঢাকা সিটি কলেজে এ ঘটনা ঘটে। ওই শিক্ষার্থীকে কারাগারে পাঠানো হয়েছে।
সিটি কলেজ কর্তৃপক্ষ জানায়, সেন্ট্রাল আইডিয়াল কলেজের শিক্ষার্থী আরমানের জায়গায় প্রক্সি দিতে এসে একজন গ্রেফতার হয়েছে। তাকে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করা হয়। আদালত তাকে একমাসের কারাদণ্ড দিয়েছে।
উপ পরীক্ষা নিয়ন্ত্রক অদ্বৈত কুমার রায় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রক্সি দিতে আসা এক শিক্ষার্থীকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।’
/এমও/