জুরাইনে ককটেল বিস্ফোরণে আহত ৩

ককটেলরাজধানীর জুরাইনে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন তিনজন। তারা হলেন আলী হোসেন, সোহেল ও রুবেল। তাদের মধ্যে একজন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রবিবার (১৬ এপ্রিল) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আহত আলী হোসেন (৩০) বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শ্যামপুর বালুর মাঠে আমাদের বাসার সামনে একটি চায়ের দোকানের পাশে দাঁড়িয়ে এক বন্ধুকে নিয়ে চা পান করছিলাম। হঠাৎ বিকট শব্দ হলো। তখন আমার মতো পাশের আরও দুইজন আহত হয়েছেন।’
আলী আরও জানান, বিস্ফোরণের সময় রাস্তার অন্যপাশে একটি মাহফিল চলছিল। তবে কে বা কারা ককটেল মেরেছে তা তিনি দেখেননি।
বাংলা ট্রিবিউনের কাছে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, হাসপাতালে একজন চিকিৎসাধীন আছেন।

/এআইবি/জেএইচ/