বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সন্ধ্যায় (১ মে) আটকরা হলো মঞ্জুরুল ইসলাম (২৬) ও আব্দুর রাজ্জাক (৩৪)। ডিবি দক্ষিণ বিভাগের সিনিয়র সহকারী কমিশনার খন্দকার রবিউল আরাফাত লেনিনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ত্রিশ লাখ টাকা। এ ঘটনায় কদমতলী থানায় একটি মামলা হয়েছে।
ডিবি দক্ষিণ বিভাগের সিনিয়র সহকারী কমিশনার খন্দকার রবিউল আরাফাত লেনিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সে রয়েছি। এ ব্যবসায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
/আরজে/এসএমএ/এমও/