নিহতের ভাতিজা জানান, চাচা আবু তাহের কাকরাইল মসজিদে এসেছিলেন ৪০দিনের চিল্লায়। পরে এখান থেকে ১৭ জন পাবনা যাওয়ার উদ্দেশে মসজিদ থেকে বের হয়। এসময় মৎস্য ভবনের সামনে দিয়ে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।
তিনি আরও জানান, পরে সঙ্গে থাকা অন্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আবু তাহের লক্ষ্মীপুর জেলার বড়ুইতলার গনিপুর গ্রামের মৃত সুজা মিয়ার ছেলে।
/এআইবি/এমও/