পল্লবীতে ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরী

ধর্ষণরাজধানীর পল্লবীতে ধর্ষণের শিকার শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বিকালে ওই কিশোরীকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। ধর্ষণের অভিযোগে কিশোরীকে হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া।
কিশোরীর বাবা জানান, বুধবার সকালে বাসায় কেউ  ছিল না। এ সময় বাসায় প্রবেশ করে প্রতিবেশী আকবর (২৮) তার মেয়েকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে কিশোরীর মা বাসায় ফিরে মেয়ের অবস্থা দেখতে পেয়ে জানতে চান। তখন মেয়ে জানায় আকবর তার এ অবস্থা করেছে।
মেয়েটির বাবা আরও জানান, তাকে জানানোর পর বুধবার বিকালে কিশোরীকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
/এআইবি/এএ/