রাজধানীর একটি পীরের আস্তানায় হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের

18834741_1569965123045476_1690784987_nরাজধানীতে গ্রেফতার হওয়া তিন জঙ্গির একটি পীরের আস্তানায় হামলা চালানোর পরিকল্পনা ছিল বলে দাবি করেছেন র‌্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল ইফতেখায়রুল মাবুদ।
বুধবার (৩১ মে) দুপুরে আগারগাঁওয়ে র‌্যাব-২ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ইফতেখায়রুল মাবুদ বলেন, ‘গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন পুরাতন জেএমবির সদস্য। তারা গাজীপুর থেকে এখানে এসে নাশকতার প্রস্তুতি নিচ্ছিল। তাদের লক্ষ্য ছিল একটি পীরের আস্তানায় হামলা চালানো। ইতোমধ্যে তারা ছদ্মবেশে সেই আস্তানা রেকিও করেছে।
তিনি আরও বলেন, ‘এই গ্রুপের সদস্য ১৫-২০ জন। এদের দলনেতা সোয়েবুর রহমান সোয়াইব পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

/এনএল/এআর/টিএন/