নব্য জেএমবি’র তিন সদস্য আটক

গ্রেফতারজঙ্গি সংগঠন নব্য জেএমবির তিন সদস্যকে আটক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা। শনিবার দিনগত রাতে সাভার ও লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে ও তিনজনই পলাতক ছিলেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (জনসংযোগ) মাসুদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। বেলা ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

/এআরআর/এফএস/

আরও পড়ুন- 
'ফিরে এসে দেখি কিছুই নাই, সব পুড়ে ছাই'