মঙ্গলবার (৬ জুন) দুপুর ১টার দিকে শুল্ক গোয়েন্দার মহাপরিচলাক ড. মইনুল খান নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আপন জুয়েলার্সে বিভিন্ন সময়ে অর্ডার ও বুকিং দিয়েছেন এমন ৩৮৯ জনের তালিকা রয়েছে আমাদের কাছে। এরমধ্যে ৮৫ জনকে সোনা বুঝিয়ে দেওয়া হয়েছে। বাকিদের সোনা বুঝিয়ে দিতে মধ্যস্ততা কমিটি করা হয়েছে।
পাঁচ সদস্যদের ওই কমিটিতে রয়েছেন- শুল্ক গোয়েন্দা অধিদফতরের যুগ্ম কমিশনার সাফিউর রহমান, উপ-পরিচালক মো. জাকির হোসেন ও উপ-পরিচালক এসএম শরিফুল হাসান এবং বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) একজন ও আপন জুয়েলার্সের একজন প্রতিনিধি।
/আরজে/এনআই/এসএনএইচ/