ঈদের ছুটিতে বন্ধুদের সঙ্গে ঢাকা থেকে কক্সবাজারে যান সুদীপ্ত। ঈদের পর দিন (মঙ্গলবার, ২৭ জুন) সকালে কক্সবাজারের সি-গাল পয়েন্টে বন্ধুদের সঙ্গে সাগরে গোসল করতে নামার একপর্যায়ে ভাটার টানে পানিতে ভেসে যান সুদীপ্ত। ঘটনার পর পরই নৌবাহিনী জাহাজ, সোয়াডস টিম, স্থানীয় ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড-কর্মীরা সমুদ্রের বিভিন্ন পয়েন্টে উদ্ধার অভিযান শুরু করে। নৌসদস্যরা টানা তিন দিন সার্বক্ষণিক কক্সবাজার ও এর আশেপাশের সমুদ্র এলাকায় ব্যাপক তল্লাশি চালায়। শুক্রবার সকালে নৌবাহিনীর ডুবুরি দল সোনাদিয়া থেকে তার লাশ উদ্ধার করে। পরে তার লাশ আইনি প্রক্রিয়ার জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করে নৌবাহিনী কর্তৃপক্ষ।
/জেইউ/এমএনএইচ/