বৃষ্টির ফলে জমে থাকা পানিতে বিদ্যুতের তার ছিঁড়ে পরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। বুধবার সকালে রাজধানীর কদমতলীর আয়েশা মোশাররফ মার্কেটের পূর্ব গেইটে এ ঘটনা ঘটে। এতে আরও দু’জন আহত হয়েছেন।
মার্কেটের আরেক ব্যাবসায়ী ইসমাঈল হোসেন জানান, দোকান মালিক মো. ইউনূস (৪৫), তার ভাগ্নে সাঈদুল ইসলাম (৩৪) মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত কর্মচারী লিটনের পিতার নাম ইসমাঈল হাওলাদার। সে যাত্রাবাড়ীর দক্ষিণ দনিয়ায় থাকতো।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মৃত লিটনের মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
/এআইবি/এমও/