মামলার অপর তিন আসামি হলেন- সানাউদ্দিন মিনা, মো. আল আমিন এবং ইমরান খান। এই তিন আসামির মধ্যে আল আমিন এবং ইমরান খান পলাতক আর প্রধান আসামি ফসান হেসেন রুবেল কারাগারে রয়েছেন।
এছাড়া মামলায় নাম থাকা অপর আসামি নাজমুল হোসেনের নাম ঠিকানা না পাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা। বাংলা ট্রিবিউনকে এসব নিশ্চিত করেছেন আদালতের সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ পরিদর্শক মো. শরিফুল ইসলাম।
সাধারণ নিবন্ধন কর্মকর্তা আরও জানান, মামলায় ১৫ জনকে রাষ্ট্রপক্ষের সাক্ষী করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ২৫ অক্টোবর রুবেল তার দুই সহযোগীকে নিয়ে উত্তরা বাড্ডা এলাকায় এক গারো তরুণীকে ধর্ষণ করে। ধর্ষণের পর ওই তরুণীর হবু স্বামীর কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। এ ঘটনায় মামলার প্রধান আসামি রুবেল দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
/এসআইটি/এমও/