দুর্নীতি মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খানের জামিন আবেদন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অর্থ আত্মসাতের মামলায় সিটিসেলের অন্যতম মালিক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান হাইকোর্টে জামিনের আবেদন করেছেন। রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মোরশেদ খানের পক্ষে তার আইনজীবী এই জামিনের আবেদন জমা দেন।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খান (ফাইল ছবি)সাংবাদিকদের তথ্যটি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। তিনি জানান, আবেদনটি বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে শুনানি হতে পারে।

এর আগে, গত ২৮ জুন সিটিসেলের নামে এবি ব্যাংক থেকে অনিয়মের মাধ্যমে সাড়ে ৩০০ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগ মোরশেদ খানের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় এম মোরশেদ খান ও সিটিসেলের এমডি মেহবুব চৌধুরীসহ এবি ব্যাংকের কয়েকজন কর্মকর্তাকে আসামি করা হয়। 

/ইউআই/এমও/