নিহতের ছেলে রেজাউল করিম জানান, ‘আমরা যাত্রাবাড়ীর ধনিয়ায় ৬১৩ হাজী নাসির উদ্দিন রোডে ভাড়া বাসায় থাকি। বাবা টাইলসের ঠিকাদারি করতেন। মিরপুর কাজীপাড়ায় একটি প্রজেক্টে তার কাজ চলছিল। সোমবার সকালে তিনি ধনিয়ার বাসা থেকে মিরপুরে যান। সকাল ১০ টার দিকে মিরপুর ১০ নম্বর থেকে রিকশায় কাজীপাড়া যাচ্ছিলেন। এ সময় আল হেলাল হাসপাতালের সামনে সড়ক দুর্ঘটনায় তিনি আহত হন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
কাফরুল থানার এসআই রমজান আলী জানান, ‘সকাল ১০টার দিকে সেনপাড়া পর্বতা আল হেলাল হাসপাতালের সামনে গ্রামীণ পরিবহনের একটি মিনিবাস আব্দুল সালামের রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পথচারীরা আব্দুস সালামকে সকাল ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
/এমএনএইচ/