শনিবার চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজীদা পারভিন উপস্থিত ছিলেন।
লাশ গ্রহণ করতে ঢামেকে উপস্থিত ছিলেন নিহতের ছোট বোন ও বাবা খাদেম চাকলাদার। বাংলা ট্রিবিউনকে নিহতের বাবা বলেন, ‘আলমগীর ঢাকায় কোথায় থাকতো, কি করতো তা আমি জানি না। দু’এক মাস পরপর বাড়িতে যাইতো আর কিছু টাকা পয়সা দিয়ে আসতো।’ বরিশালের গ্রামের বাড়িতে আলমগীরের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে, বলেও জানান তিনি।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী এলাকায় ছিনতাইকারীদের সঙ্গে র্যাব-১০ এর ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। এসময় ২ জন গুলিবিদ্ধ হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে সেখানে ১জন মারা যায়।
আরও পড়ুন: র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১ ছিনতাইকারী নিহত
/এমও/