রাষ্ট্রপক্ষের প্রধান কৌশলি মো. আবদুল্লাহ আবু বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতিদিনের মতো আজও (রবিবার, ১৬ জুলাই) বিচারকাজ চলছিল, এসময় তিনি (বিচারক মো. কামরুল হোসেন) হঠাৎ অসুস্থ অনুভব করেন। পরবর্তীতে তাকে ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়।
তিনি আরও জানান, বিচারক মো. কামরুল হোসেন আগে থেকেই অসুস্থ ছিলেন। তার কোমরে সমস্যা ছিলো। অসুস্থ হওয়ার পর ঢাকা বারের সাবেক সভাপতি কাজী নজিবুল্লা হীরু, সাঈদুর রহমান মানিক বিচারকের গাড়িতে করেই তাকে হাসপাতালে নিয়ে যান। তাদের সঙ্গে বিচারকের অফিসের কর্মচারী, আদালতের রাষ্ট্রপক্ষের কৌশলি ও আইনজীবীরা রয়েছেন।
/এসআইটি/এমও/