ছোট বোনের সঙ্গে অভিমান করে বড় বোনের আত্মহত্যা

আত্মহত্যার প্রতীকী ছবিরাজধানীর তেজগাঁওয়ে ছোট বোনের সঙ্গে অভিমান করে বড় বোন ৩য় শ্রেণির ছাত্রীর আত্মহত্যা করেছে। শুক্রবার দুপুরে তেজগাঁও রেল লাইনের পাশের বস্তিতে এ ঘটনা ঘটে।
আত্মহত্যা করা ওই শিক্ষার্থীর নাম তাসলিমা আকতার (১১)। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার চোপাই ভুঁইয়াপাড়া গ্রাম। নিহতের মৃতদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
শিশুটির বাবা মো. আলম জানান, ছোট বোনের সঙ্গে ঝগড়া করে সে দরজা বন্ধ করে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে স্বজনরা তা দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক বিকাল সোয়া ৩টায় তাকে মৃত ঘোষণা করে।
/এআইবি/এমও/