রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু

মুখোমুখি সংঘর্ষরাজধানীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় এক নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে।  বুধবার (৯ আগস্ট) দিনগত রাতে এ ঘটনা ঘটে।
বিমানবন্দর থাকা পুলিশের এএসআই জাহাঙ্গীর জানান, রাজধানীর বিমানবন্দরের কাওলা এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৩৫) পরিচয়  এক নারীর মৃত্যু হয়েছে। রাত ১২টায় একটি পরিবহনের চাপা পড়ে তার মৃত্যু হয়।
পরে উদ্ধার করে রাত দুইটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, হাবিবুর রহমান হাবু (১৪) উত্তরার ১ নম্বর সেক্টরে ভিাইপি পরিবহনের চাপা পড়ে মারা রযানি। তুরাগ এলাকার জর্দা ফ্যাক্টরিতে চাকরি করেন হাবু। তার পিতা আনোয়ারুল ইসলাম। তাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নেওয়ার পর রাত দুইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।  

/এআইবি/এসএমএ/