বংশালে হোটেল ম্যানেজার খুন

রাজধানীর বংশাল থেকে ‘হোটল আরাফাতে’র দ্বিতীয় তলা থেকে হোটেলের ম্যানেজার আনোয়ার হোসেনের (৩৫) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বজনদের অভিযোগ, তাকে খুন করা হয়েছে। শনিবার সকালে পুলিশ হোটেল থেকে তার লাশ উদ্ধার করেছে।

হোটেল আরাফাত, এখানে খুন হন ম্যানেজারনিহত হোটেল ম্যানেজারের গ্রামের বাড়ি শরিয়তপুরের বেদেরগঞ্জ উপজেলার রামভদ্রপুর গ্রাম। বর্তমানে তিনি নবাবপুর রোডের ওই হোটেলেই থাকতেন। সকালে অন্য কর্মচারীরা তারা রক্তাক্ত মৃতদেহ দেখে পুলিশ খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা আলামত সংগ্রহ করেছেন।

নিহতের এক স্বজন জানান, তাকে জবাই এবং মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে।

বংশাল থানার ডিউটি অফিসার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ওই ম্যানেজারকে জবাই করা হয়েছে কিনা তা জানি না, তবে আমি শুনেছি মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পর পুরো বিষয়টি জানা যাবে।