রাজধানীর মিরপুরের শ্যাওড়াপাড়ার ইকবাল রোড এলাকায় ঠিকাদার আনিসুর রহমান আনিস (৪৫) মুখোশধারী দুই দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। সোমবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় পপুলার হাসপাতালে তিনি মারা যান।
তিনি আরও বলেন, ‘ইকবাল রোডে একটি ১০ তলা ভবন নির্মাণ কাজের দায়িত্বে ছিলেন আনিস। ১৪নং ওর্য়াডের কাউন্সিলার হুমায়ূন রশিদ জনি এই কাজের দায়িত্ব আনিসকে দিয়েছিলেন।’ তবে কারা, কি কারণে গুলি করেছেন এ বিষয় তিনি কিছু বলতে পারেননি।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ওই ঠিকাদারের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।