রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে কাতার ফেরত ব্যক্তি

অজ্ঞান পার্টিরাজধানীর পল্লবীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন মো. নাসির আলী (৩৫) নামে কাতার ফেরত এক ব্যক্তি। বুধবার বিকালে পল্লবী থানার উপ পরিদর্শক (এসআই) মনজুরুল ইসলাম ওই ব্যক্তি উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ওই ব্যক্তি বতর্মানে হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, বাবার নাম আব্দুল মমিন। আজই তিনি কাতার থেকে বাংলাদেশে এসেছেন, বলে জানান এসআই মনজুরুল।
তিনি আরও জানান, পল্লবীর পূরবী সিনেমা হলের কাছে অচেতন অবস্থায় নাসির আলী পড়েছিল। তার কাছে একটি পাসপোর্ট ও কিছু মালামাল পাওয়া গেছে। আমরা তার বাড়িতে সংবাদ দিয়েছি। তবে তার কাছ থেকে কি খোয়া গেছে তা জানা যায়নি।